প্রিন্ট এর তারিখঃ Jul 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 11, 2026 ইং
১১ দলীয় ঐক্যের রংপুরে বিভাগীয় সমাবেশ

কফিলুর রহমান(বিভাগীয় প্রধান, রংপুর):
রংপুর জিলা স্কুল মাঠে( ১১জুলাই২০২৬) রোজ শনিবার দুপুর ২টা ৩০ মিনিটে ১১ দলীয় ঐক্যের রংপুরে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কার্যকর ব্যবস্থা গ্রহণ, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ লাঘবের দাবিতে ১১ দলীয় ঐক্যের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রংপুর বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন
জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম (এমপি )এবংসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান (এমপি )।
উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বাংলাদেশ জামায়াতে ইসলামী সকল সংসদগণ এবং স্হানীয় নেতাকর্মীগণ।
এছাড়াও ১১ দলীয় নেতাকর্মীগণ সমাবেশ উপস্হিত ছিলেন এবং বক্তব্য রাখেন।
অবশেষে ডা. শফিকুর রহমান (এমপি ) বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন,তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কার্যকর ব্যবস্থা গ্রহণ, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ সম্পর্কে বলেন প্রয়োজনে সকলকে এক্য থাকতে আহ্বান জানান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪